ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকদ্রব্যসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: রাজধানীর চকবাজার ও দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মাদকদ্রব্যসহ দু’জনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার তাঁদের আটক করা হয় বলে র‌্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আটক দু’জন হলেন, তুহিন ডালি ওরফে মঈন হোসেন (৩০) ও সুমন বেপারী (২১)।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দুপুর ৩টায় র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ১১০ ক্যান বিয়ারসহ তুহিন ডালি ওরফে মঈন হোসেনকে (৩০) আটক করে। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অন্যদিকে বিকেল সাড়ে ৫টায় র‌্যাব-১০ এর আর একটি দল অভিযান চালিয়ে চকবাজার এলাকা থেকে ২শ পিস ইয়াবাসহ সুমন বেপারীকে (২১) আটক করে। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে মাদকদ্রব্যসহ আটক ২

আপডেট টাইম : ১২:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯