ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পাকিস্তানে ১০০ কোটি ডলার বিনিয়োগ করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ:পাকিস্তানের অর্থনীতির অবস্থা এখন বেশ নাজুক। ঠিক এমন সময়ে দেশটির পাশে এসে দাঁড়ালো দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র চীন। বেইজিং ঘোষণা দিয়েছে, ইসলামাবাদে ইমরানের সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে শি জিন পিংয়ের চীন।

পাকিস্তানের সংবাদমাধ্যের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামাবাদে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও জিং এমন ঘোষণা দিয়েছেন। ইসলামাবাদে দেশটির উইমেনস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সঙ্গে আলোচনার সময় এ কথা জানান তিনি।
চীনা রাষ্ট্রদূত বলছেন, চীন পাকিস্তান ইকোনোমিক করিডোর (সিপিইসি) উন্নয়ন প্রকল্পের চলমান অগ্রগতি বেশ সন্তোষজনক। চীন-পাকিস্তান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের (সিপিএফটিএ) দ্বিতীয় ধাপের কাজও আগামী অক্টোবরে শেষ হবে। যার মাধ্যমে শুল্ক ছাড়াই পাকিস্তান তাদের ৯০ শতাংশ পণ্য রফতানি করবে।

ইসলামাবাদে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও জিং বলেছেন, ‘এসব প্রকল্প বাস্তবায়ন হলে পাকিস্তানের রফতানি বাজারের সুবিধা ৫০০ মিলিয়ন ডলার বৃদ্ধি পাবে। যার মাধ্যমে পাকিস্তান ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য অসমতা আরও কমে আসবে।’

ইসলামাবাদে নিযুক্ত চীনের ওই প্রতিনিধি বলেন, ‘পাকিস্তানের নারী উদ্যোক্তারা চীনের বিভিন্ন বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে যাতে করে ব্যবসায়িক নানান সুবিধার খোঁজ করতে পারেন তার ব্যবস্থা করবে বেইজিং।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পাকিস্তানে ১০০ কোটি ডলার বিনিয়োগ করছে চীন

আপডেট টাইম : ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯