মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট

সাত রেকর্ড ভাঙলেন হৃতিক-টাইগার

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ২৭৮ বার পঠিত

বিনোদন ডেস্ক: নানা কারণেই আলোচনায় ছিল হৃত্বিক রোশন ও টাইগার শ্রফের নতুন ছবি ‘ওয়্যার’। গত ২ অক্টোবর গান্ধি জয়ন্তীতে মুক্তি পেয়েছে দুই সুপারস্টারের এই সিনেমা। মুক্তির প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়েছে ‘ওয়্যার’। এক দিনেই আয় করেছে ৫৩ কোটি ৩৫ লাখ রুপি।

গত বছর দিওয়ালিতে মুক্তি পাওয়া আমির খানের ‘থাগস অব হিন্দোস্তান’ সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছেন হৃত্বিক ও টাইগার। প্রথম দিনে আমিরের ওই ছবির আয়ছিলো ৫২ কোটি ২৫ লাখ রুপি।

প্রথম দিনেই বক্স অফিসের সাতটি রেকর্ড ভাঙলো হৃতিক-টাইগার অভিনীত ‘ওয়ার’। এগুলো হলো-ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম দিনে সবচেয়ে বেশি উপার্জন করা ছবি ‘ওয়ার’।

এই প্রথম হৃতিক রোশন অভিনীত কোন ছবি প্রথম দিনে এই পরিমাণ অর্থ আয় করলো। সবশেষ ২০১৪ সালে তার ‘ব্যাং ব্যাং’ ছবিটি একদিনে এটি আয় করেছিল ২৭ কোটি রুপি।

অভিনেতা টাইগার শ্রফ তার ‘বাঘি টু’ সিনেমার রেকোর্ড ভেঙেছেন এই ছবির মাধ্যমে। তার অভিনীত ‘বাঘি টু’র প্রথম দিনের আয় ছিলো ২৫ কোটি রুপি।

এখনও পর্যন্ত ‘ব্যাং ব্যাং’, ‘আঞ্জানা আঞ্জানি’, ‘বাচনা অ্যায় হাসিনো’, ‘তা রা রাম পাম’ ও ‘সালাম নামাস্তে’ ছবি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। কিন্তু ‘ওয়ার’র প্রথম দিনের আয় তার সবচেয়ে বেশি সফল ছবি হতে যাচ্ছে।

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ছুটির দিনে এখনও পর্যন্ত যতো ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে ‘ওয়ার’ প্রথম যা বক্স অফিসে প্রথম দিনে অর্ধশত কোটি রুপি আয় করেছে। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের প্রযোজিত ছবিগুলোর মধ্যে প্রথম দিনের আয়ের দিক থেকে সেরা ‘ওয়ার’।

গান্ধি জয়ন্তীতে আগেও অনেক ছবি মুক্তি পেয়েছে কিন্তু বাজিমাত করেছে ‘ওয়ার’। সিক্যুয়েল নয়, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আসল ছবি হিসেবে বক্স অফিসে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করলো ‘ওয়ার’ ছবিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com