রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

পাঞ্জেরী প্রকাশনীর বই কেনার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৩০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পাঞ্জেরী পাবলিকশন্সের বই শিক্ষার্থীদের রেফারেন্স করতে নিরুৎসাহিত করার আদেশ প্রত্যাহার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে প্রকাশনীর বই রেফারেন্স করার ক্ষেত্রে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের আর কোনো বাধা রইল না। একই সঙ্গে, পাঞ্জেরী প্রকাশনীর বিরুদ্ধে অভিযোগকারী কোন উদ্দেশ্যে অভিযোগ করেছিলেন এবং পরবর্তীতে কেন তা প্রত্যাহার করলেন-এ বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

গত ১৯ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশে ‘বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা’ ও ‘মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হয়েছে’ এমন অভিযোগে পাঞ্জেরীর বই না কেনার জন্য শিক্ষার্থীদের নিরুৎসাহিত করতে সংশ্লিষ্টদের শিক্ষা অফিসার ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। পরে অভিযোগকারী সংস্থা হিউম্যানিস্ট সোসাইটি তাদের অভিযোগ প্রত্যাহার করে নেয়।

অভিযোগ প্রত্যাহারে গত ২৫ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে লিখিত আবেদন জানান সংস্থাটির সভাপতি সেলিম রেজা। এতে তিনি বলেন, পাঞ্জেরী পাবলিকেশন্স বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কোনো বিকৃতি ঘটায়নি। তাই আমি আমার অভিযোগ প্রত্যাহার করে নিলাম।

অভিযোগকারী তার অভিযোগ প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারের (৩ অক্টোবর) আগের আদেশটি স্থগিত করে মাউশি।

বৃহস্পতিবারের স্থগিতাদেশে বলা হয়, হিউম্যানিস্ট সোসাইটির সভাপতি অভিযোগ প্রত্যাহার করায় পাঞ্জেরী প্রকাশনীর বই কেনা থেকে শিক্ষার্থীদের বিরত থাকার নির্দেশনার জন্য গত ১৯ জুলাইয়ের ইস্যু করা আদেশের কার্যকারিতা স্থগিত করা হলো। এ ছাড়া অভিযোগকারীর অভিযোগ প্রত্যাহারের বিষয়ে তদন্ত করে মতামতসহ প্রতিবেদন পাঠাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com