বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন রাজশাহীতে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ বরিশালে চরমোনাই ঘাটে লঞ্চডুবি কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত ‘বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব অভিন্ন আকাঙ্ক্ষা ও অগ্রগতির গভীরে প্রোথিত’ বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংবাদকর্মীদের সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: আলমগীর হোসেন

খুন হলেন অভিনেতা রন এলির স্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৩৬৯ বার পঠিত

বিনোদন ডেস্ক: ‘টারজান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলির স্ত্রী ভ্যালেরি তার নিজের বাড়িতেই খুন হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার সান্টা বারবারায় ছুরিকাঘাতে নৃশংস ভাবে তাকে খুন করা হয়।

এদিকে পুলিশের গুলিতে রন এলির স্ত্রী ভ্যালেরির খুনিরও মৃত্যু হয়েছে। খুন করে ওই বাড়িতেই লুকিয়ে ছিলো খুনি। সান্টা বারবারার পুলিশ জানিয়েছে, ৮১ বছর বয়সী ‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলি এখন নিরাপদেই আছেন।

পুলিশ জানিয়েছে, বিশেষ কারণে এলির বাড়িতে পুলিশকে ডাকা হয়। পুলিশ দ্রুত সাড়া দিয়ে সেখানে পৌঁছায়। ঘটনাস্থল থেকে মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে একজন বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে হত্যকারীর পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

ষাটের দশকে অনেকগুলো টিভি সিরিজ ও সিনেমায় কাজ করেন। তার মধ্যে ১৯৬৬ সালের এনবিসি সিরিজ ‘টারজান’ ছিল রন এলির সবচেয়ে জনপ্রিয়। ১৯৭৫ সালে ‘ডক স্যাভেজ: দ্য ম্যান অব ব্রোঞ্জ’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় সাড়া ফেলেন তিনি।

২০০১ সালে অভিনয় থেকে অবসর নেন রন এলি। ভ্যালেরিকে ৩৫ বছর আগে বিয়ে করেন । তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। সান্টা বারবারায় তিন সন্তানকে নিয়ে রন এলি ও তার স্ত্রী বসবাস করতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com