রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবায় কাজ করতে চান আমিনুল ইসলাম সুমন পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল যশোর সদর উপজেলা ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত সিটিজেন নিউজ সম্পাদকের ঈদ শুভেচ্ছা

ক্যামেরুনে ভূমিধসে নিহত ৩৭

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ২৭৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে গত সোমবার ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। ভূমিধসে আরও অনেকেই মাটি চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারী বৃষ্টিপাতের কারণে বাফুসাম শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে। সেখানে লোকজনকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে উদ্ধারকর্মীরা।

বাফুসামের গভর্নর ফোংকা আওয়া অগাস্টিন বলেন, প্রশাসনের তরফ থেকে সতর্ক করার পরেও অনিরাপদ স্থানে বাড়ি তুলেছিল স্থানীয় লোকজন। গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া আলবার্ট কেংগে বলেন, স্থানীয় সময় রাত দশটার দিকে আমি প্রচণ্ড শব্দ শুনতে পাই। আমি দেখলাম যে, পাহাড় ধসে পড়ল।

ভূমিধসের পর থেকেই রাতভর উদ্ধার অভিযান চালানো হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে যে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com