শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দ্রুততম সময়ে ডিজিটালাইজেশনের উদ্যোগ গাছের সঙ্গে ধাক্কা লেগে কলম্বিয়ার সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছিল: বিমান বাহিনী কর্মজীবী নারীদের শিক্ষাবঞ্চিত শিশু উলিপুরে প্রশংসায় ভাসছেন কুলি আব্দুল করিম- ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো আরও ৩ সপ্তাহ রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের ঘোষণা বিজিএমইএ সভাপতির এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন ঢাবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ সাংবাদিকসহ আহত ১২ ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন সম্পন্ন ধোবাউড়া অবৈধ পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

আগামী বৃহস্পতিবার ঢাকায় আসছে খোকার মরদেহ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ২৬৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। গত সোমবার রাতে বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার পুরো পরিবার আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন। সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২টা ৫০ মিনিটে ও বাংলাদেশ সময় গত সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা স্ত্রী ইসমত হোসেন, একমাত্র মেয়ে সারিকা সাদেক, দুই ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন, ইশফাক হোসেনসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের এই গেরিলা যোদ্ধা দীর্ঘ পাঁচ বছর দুরারোগ্য কিডনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম জানাজা হয়েছে। জানাজার আগে প্রবাসী মুক্তিযোদ্ধারা তার প্রতি সম্মান জানান। সেখানে বাংলাদেশ দূতাবাসের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকালে তার মরদেহ দেশে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com