শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রে

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ২৫৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের তরফ থেকে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে জানানো হয়। একই সঙ্গে ১২ বছর আগে ইরানে পালিয়ে যাওয়া সাবেক এফবিআই এজেন্টের খোঁজ দিতে দুই কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইরানে মার্কিন দূতাবাস দখলের ৪০ বছর উদযাপনের দিনই এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিসহ তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলছেন, খামেনির এই ছেলে তার অবর্তমানে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বাবার প্রতিনিধিত্ব করে থাকেন। যদিও তিনি ইরান সরকারের কোনো দায়িত্বে নেই।

খামেনির আরও যেসব সহযোগীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইব্রাহিম রাইসি। তাকে কিছুদিন আগেই ইরানের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও আরও রয়েছেন মোহাম্মদ মোহাম্মদী গোলপায়েগানি। তিনি সর্বোচ্চ নেতার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেঘান এবং আইআরজিসির খাতামুল আম্বিয়া সদর দপ্তরের প্রধান মেজর জেনারেল গোলাম আলী রশিদসহ শীর্ষ সেনা সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com