আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য আবার উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটির চারদিকে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি নিয়েছে। আশঙ্কা করা হচ্ছে যেকোনো সময়ে তারা ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র বা ইসরাইল। এর ফলে ইরানি মুদ্রার রেকর্ড পতন হয়েছে। জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। এমন সময়ে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
স্থানীয় সময় মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদেহ এই হুঁশিয়ারি দেন।
দেশটির ফার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই হুঁশিয়ারি এমন সময় আসলো যখন ডোনাল্ড ট্রাম্প আরও একটি সামরিক বহর বা ‘আর্মাডা’ ইরানের দিকে অগ্রসর হচ্ছে বলে জানান। সেই সাথে ইরান ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ট্রাম্পের এমন ঘোষণার নতুন করে তেহরানসহ মধ্যপ্রাচ্যেজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানি কর্মকর্তারা বারবার সতর্ক করে দিয়েছেন, দেশের উপর যেকোনো আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলিকে ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপে তাদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এরপর ভুখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যে কোন সামরিক হামলার বিষয়টি নাকচ করে দিয়েছে সৌদি আরব।