সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

কুড়মুড়ে পালং পাকোড়া

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৪০০ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক: শীতের আমেজ এখন প্রকৃতিজুড়ে। এমন শীত শীত সন্ধ্যায় ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন মচমচে পালং পাকোড়া। খুব সহজে বানিয়ে ফেলা যায় এটি। জেনে নিন রেসিপি।

উপকরণ: পালং শাক- ১ মুঠো
বেসন- ১ কাপ
মরিচ গুঁড়া- স্বাদ মতো
হলুদের গুঁড়া- ১/৪ চা চামচ
জিরার গুঁড়া- আধা চা চামচ
কাঁচামরিচ- স্বাদ মতো
ধনেপাতা কুচি- ১/৪ কাপ
রসুন কুচি- ২ চা চামচ
চালের গুঁড়া- ২ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালি: শাক ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে টুকরো করে নিন। একদম ছোট কুচি করার দরকার নেই। বেসন ভেজে নিন শুকনো তাওয়ায়। কয়েক মিনিট ভেজে ঠাণ্ডা করুন। এতে পাকোড়ার ভেতরে তেল ঢুকবে না। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো মিশ্রণ তৈরি করুন। ডুবো তেলে ছোট ছোট করে ভেজে তুলুন মচমচে পাকোড়া। পরিবেশন করুন টমেটো সস বা পুদিনা চাটনির সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com