রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

রোনালদোর জোড়া গোলে পার্মাকে ২-১ ব্যবধানে হারায় জুভেন্টাস

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৩০৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: আগের ম্যাচে হোঁচট খায় ইন্টার মিলান। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে পার্মাকে ২-১ ব্যবধানে হারায় জুভেন্টাস। ফলে ইতালিয়ান সিরি’আ পয়েন্ট টেবিলের শীর্ষেই নিজেদের জায়গা ধরে রাখল মাউরিসিও সারির দল।

গতকাল রোববার ঘরের মাঠ তুরিনে পার্মাকে আতিথেয়তা জানায় জুভিরা। তবে ম্যাচের শুরু থেকে বেশ অগোছালো ফুটবল খেলে স্বাগতিকরা। কিন্তু প্রথমার্ধের শেষে রোনালদোর গোলে লিড নেয় চ্যাম্পিয়নরা। বাতসুয়াই মাতুইদির পাস থেকে সিআর সেভেন কোনাকুনি শট করলে পার্মা এক খেলোয়াড়ের গায়ে লেগে গোল হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য সমতায় ফেরে পার্মা আন্দ্রেয়াস কর্নেলিয়াস গোলটি করেন। কিন্তু তিন মিনিট পরেই জুভেন্টাসকে জয়সূচক গোল এনে দেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। দিবালার অ্যাসিস্টে গোলটি করেন তিনি।

সিরি’আ লিগে ২০ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ইন্টার মিলান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com