শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫ জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি বদলি দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম টেকনাফের বাহারছড়ায় প্রায় ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ রাজবাড়ী জেলা পরিষদ অবৈধ দখল থেকে জমি উদ্ধার করেছে খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড প্রকল্প সুনামগঞ্জে সার-বীজ বিতরণ উদ্বোধন করলেন এমপি মিলন হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ২৫৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: মাঝারী পাল্লার এক ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউজিল্যান্ড। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ৩৪ মিনিটে (বাংলাদেশ সময় ২০ জানুয়ারি রাত ১১টা ৩৪ মিনিটে) ক্রাইস্টচার্চ শহরের উত্তর-পশ্চিমে অক্সফোর্ডের ৩০ কিলোমিটার দক্ষিণে এটি অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ৪ কিলোমিটার গভীরে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এই ভূমিকম্পই অক্সফোর্ডবাসীর ঘুম ভাঙিয়ে দেয়। শুরু হয় হুড়োহুড়ি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য দিতে থাকেন। অনেকে বলেন, ভূমিকম্পেই আমার ঘুম ভেঙেছে। কেউ কেউ বলেন, এখনো বিছানায় আমি। কিন্তু ভূমিকম্পের সময় বিছানা যেন জোরে কাঁপছিল।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভূমিকম্পে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com