মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়নগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩ জন

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ২৮৩ বার পঠিত

 

নারায়নগঞ্জ প্রতিনিধি: নারায়নগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহর ৩০০ ফিট সড়কে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৬৪ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যাবসায়ীকেোত গ্রেফতার করেছে র‌্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য ২১ লাখ ৯৬ হাজার টাকা।

পূর্বাচল র‍্যাব ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গোঁপন সংবাদের ভিত্তিতে ৩ শ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় ১৭ মার্চ মঙ্গলবার বিকালে র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প’র আভিযানিক দল বিশেষ চেকপোস্ট বসিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার দোস্ত সিকদার বাড়ির সোনামিয়া সিকদারের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ জালাল সিকদার (৫০) এক উপজেলার চাঁনপুর কেয়ামুদ্দিনের বাড়ি এলাকার আরশাদ মিয়ার ছেলে মোঃ বাবু (২৮) শরীয়তপুর জেলার সখিপু্র থানার শাহজাহান চোকিদার গ্রামের শাহাবুদ্দিন (৪২-চালক)’কে ১হাজার, ৪ শত ৬৪ বোতল ফেন্সিডিল, নগদ ৫ হাজার ৯শত টাকা ও ০১টি প্রাইভেটকার, ০৫টি মোবাইল সেট ও ০৫টি সিমকার্ডসহ হাতেনাতে আটক করা হয়।

তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত উপরোক্ত মাদক ব্যবসায়ীরা জানায়, তারা পরিবহন ব্যবসার আড়ালে কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকা হতে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য সংগ্রহপূর্বক বিভিন্ন মাদক ব্যবসায়ীদের যোগসাজসে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com