রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান বিচার বিভাগে ডিজিটাল অগ্রযাত্রা, জনভোগান্তি কমাতে সংস্কারে গতি আনছে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই কিউবার সঙ্গে সংলাপের আহ্বান মেক্সিকো, স্পেন ও ব্রাজিলের মে মাসের মাঝামাঝি পর্যন্ত পেছাল পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল তুরাগে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার ২ আসামী গ্রেফতার দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত: সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরাই ‘বিজয়ী’: ইরানের স্পিকার প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক

পবিত্র শবে বরাতে সবাই ঘরে থেকে ইবাদত করার অনুরোধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ২৫১ বার পঠিত

নিউজ ডেস্ক: পবিত্র শবে বরাতে ঘরে থেকে ইবাদত করার অনুরোধ জানিয়ে করোনাভাইরাস থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আল্লাহ’ৱর কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই যেন ঘরে থেকে নামাজ আদায় করেন। যেখানে মক্কা-মদীনায় বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং অনেক মানুষ এক সঙ্গে নামাজ আদায় করলে ঝুঁকি থাকে। সেজন্য নামাজ আমরা ঘরে পড়ি। আল্লাহকে যেকোনো জায়গা থেকেই ডাকা যায়।’

এ সময় এবার পবিত্র শবে বরাতে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করতে আল্লাহতায়ালার কাছে দোয়া করার অনুরোধ জানান তিনি।

বাংলাদেশের বাইরে থেকে যারা এসেছেন তাদের ১৪দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন শেষে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করা অনুমতি দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় করোনাভাইরাস প্রতিরোধে বারবার পানি খাওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com