রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঈদকে সামনে রেখে অবৈধ বিদেশি মদ মজুদ: হাজারীবাগে অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সংসদের অধিবেশন শুরু অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম

দ্বিতীয় কন্যার নাম জানালেন সাকিব

  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ২৬৫ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসান ও উম্মে শিশির আহমেদের ঘর আলো করে গত ২৪ এপ্রিল এসেছে দ্বিতীয় কন্যা সন্তান।

খবরটি জানা গেলেও এতদিন অজানাই ছিল তাঁর কন্যা সন্তানের নাম।অবশেষে গতকাল শনিবার নিজেই দ্বিতীয় কন্যার নাম জানালেন বাংলাদেশের এ ক্রিকেটার। তারকা দম্পতি মেয়ের নাম রেখেছেন ইরাম হাসান, অর্থ জান্নাত।

ফেসবুকে সাকিব লিখেছেন,‘গত ২৪ এপ্রিল, দিনটি ছিল শুক্রবার। প্রথম রমজান, ফজরের আযানের সময় আমরা আরেকটি কন্যা সন্তান আর্শীবাদ হিসেবে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে আরও একটি নেয়ামত। আমরা ইরাম হাসান নাম রেখেছি। এর অর্থ জান্নাত। সত্যিই সে এক টুকরো স্বর্গ।’

২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। অবশ্য আগে থেকেই তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে। তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে অব্রি। গত মাসেই ৩৩ এ পা রেখেছেন সাকিব।

বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন সাকিব। করোনায় বিপর্যস্ত মানুষদের পাশে থাকতে নিজের নামে একটি ফাউন্ডেশন খুলেছেন। সেই ফাউন্ডেশন থেকে সাধারণ মানুষকে সাহায্য করছেন। পাশাপাশি ফান্ড তুলতে সাকিব ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তুলেছিলেন। সেই ব্যাট বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। নিলাম থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই সাকিব দিয়েছেন নিজের ফাউন্ডেশনে।

গত অক্টোবরে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। নিষেধাজ্ঞায় এ থাকা ক্রিকেটার মাঠে ফিরতে পারবেন আগামী ২৯ অক্টোবর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com