মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

ভেঙে গেল অপূর্ব-নাজিয়ার সংসার

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২৭৫ বার পঠিত

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাজিয়া হাসানের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানলেন এই দম্পতি।

আজ রোববার বিকালে নাজিয়া হাসান তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিবাহবিচ্ছেদের বিষয়ে ইঙ্গিত দেন। এক স্ট্যাটাসে তিনি লেখেন—স্টপ কলিং মি ভাবি এভরিওয়ান।

পরে বিচ্ছেদের বিষয়ে নাজিয়া হাসান বলেন—‘আমাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না। যদি কখনো মনে করি, তখন বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত জানাব।’

এ বিষয়ে অপূর্বর মন্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপূর্ব। এটি তার দ্বিতীয় বিয়ে। এ সংসারে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে।

এর আগে জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ভালোবেসে বিয়ে করেছিলেন অপূর্ব। ২০১০ সালের ১৮ আগস্ট একটি নাটকের শুটিং করতে গিয়ে বিয়ে করেন তারা। কিন্তু রাজিব নামে এক যুবকের সঙ্গে প্রভার সম্পর্কের কথা জানতে পেরে ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি এ সংসারের ইতি টানেন অপূর্ব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com