মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

করোনায় আক্রান্ত সংগীতজ্ঞ সুজেয় শ্যাম

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৭৫ বার পঠিত

বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠযোদ্ধা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক সুজেয় শ্যাম। নগরীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সুজেয় শ্যামের মেয়ে লিজা শ্যাম এ তথ্য নিশ্চিত করেছেন।

লিজা শ্যাম বলেন—বাবার শ্বাসকষ্টের সমস্যার কারণে ধারণা করা হচ্ছিল তিনি করোনায় আক্রান্ত। এই উদ্বেগ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। গতকাল শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে করোনা পজেটিভ রেজাল্ট পাওয়া গেছে। এরপর সেখানেই বাবাকে ভর্তি করানো হয়েছে। বাবার জন্য সবাই দোয়া করবেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠেন।

এর আগে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুজেয় শ্যামকে। তবে সুস্থবোধ করায় গত বুধবার রাতে তাঁকে বাসায় পাঠিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

দেশের চলচ্চিত্রের গানে অসাধারণ অবদান রেখে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে এ পর্যন্ত ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সুজেয় শ্যাম। মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তাঁর সুর করা গানগুলোর মধ্যে ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষী মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ উল্লেখযোগ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com