শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীর পুণ্যস্নান অনুষ্ঠিত ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত কায়রোতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন জাতীয় স্মৃতিসৌধে নিষিদ্ধ ঘোষিত দলের পক্ষে স্টিকার লাগিয়ে পুষ্পস্তবক অর্পণ কালে গ্রেফতার (০৩) তিন। রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস উল্টে আহত ২০ জন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল-ক্রিকেটসহ ৭টি ক্রীড়া ইভেন্ট স্বাধীনতা দিবসে কক্সবাজার সৈকতে উৎসবের আমেজ ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ​বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোনার উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

ব্রাজিলে ৬ লাখ ৭২ হাজার ছাড়ালো করোনা শনাক্ত

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৬৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে মৃতের সংখ্যায় যুক্তরাজ্যকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে জায়গা করে নেওয়ার পথে ব্রাজিল। শনিবার কোভিড-১৯ রোগী মারা যাওয়ার সংখ্যা এক হাজারের নিচে ছিল। তাতে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৩৬ হাজার ছুঁই ছুঁই। একদিনে শনাক্ত হয়েছে ২৭ হাজারের বেশি, মোট ৬ লাখ ৭২ হাজারের বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় আরও ৯০৪ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট প্রাণহানি বেড়ে ৩৫ হাজার ৯৩০ জন। ৪০ হাজার ৪৬৫ জনের মৃত্যুতে যুক্তরাজ্য আছে তাদের উপরে। এক নম্বরে থাকা যুক্তরাষ্ট্রে মারা গেছেন এক লাখ ১২ হাজার ৯৬ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রাজিলে আরও ২৭ হাজার ৭৫ জনের আক্রান্তের খবর দিয়েছে। দেশে মোট ৬ লাখ ৭২ হাজার ৮৪৬ জন করোনা রোগী পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার কোভিড-১৯ মৃত্যুতে ইতালিকে পেছনে ফেলে তিনে জায়গা করে নেয় ব্রাজিল।

ভাইরাসের প্রাদুর্ভাব না কমলেও প্রেসিডেন্ট জাইর বোলসোনারো দেশের অধিকাংশ খাত খোলার ব্যাপারে জোর করছেন। প্রায় সময় এই রোগের গুরুত্ব না দিয়ে বিতর্কের ঝড় তুলেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com