শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মানুষের ন্যায়বিচার প্রাপ্তির সহায়ক হিসেবে কাজ করতে চাই: অ্যাটর্নি জেনারেল রিটজের জাদুতে রোমাঞ্চকর ম্যাচে সুইজারল্যান্ডকে হারালো জার্মানি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট শাহজালাল বিমানবন্দরে ৭৯৭ ফ্লাইট বাতিল, পরিচালিত ১০৫৮টি স্কুল ব্যাগ হাতে নিয়ে ইরানে নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো ফুটবলাররা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪ খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি গুদাম ভস্মীভূত ৪৮ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক তুমি আমার আশীর্বাদ তাছলিমা আক্তার মুক্তা

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আজ

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে (জুন) করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু যেন প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়ে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৮৮ জনে।

এ সময়ে নতুন করে আরও ২ হাজার ৭৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫ হাজার ৭৬৯ জনে।

রোববার (৭ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন। ২৪ ঘণ্টার মধ‌্যে নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৮৪২টি।সারা দেশে ৫২টি ল‌্যাবে গতকালকেরসহ পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৩৬টি নমুনা।এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭ জনের ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৪ শতাংশ।নিহতদের মধ্যে ৩৫ জন পুরুষ, সাতজন নারী।

নিহতদের মধ্যে ২৭ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের আটজন, সিলেটের দুইজন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের দুই জন এবং ময়মনসিংহ বিভাগের একজন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে নয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছে। হাসপাতালে মারা যান ৩০ জন এবং বাসায় ১২ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৪৬৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ৭ হাজার ৩৯৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com