রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার ব্যাংকের নতুন সময় ১০টা থেকে ৩টা ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়!

‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেত্রী রামায়া কৃষ্ণার গাড়ি থেকে মদ উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩০১ বার পঠিত

বিনোদন ডেস্ক : ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেত্রী রামায়া কৃষ্ণার গাড়ি থেকে মদ উদ্ধার করেছে পুলিশ।

নিউজ এজেন্সি ইউএনআই-এর বরাত দিয়ে ইন্ডিয়া ডটকম জানিয়েছে, এই অভিনেত্রী ও তার বোন বিনয়া কৃষ্ণা মামালাপুরাম থেকে চেন্নাই যাচ্ছিলেন। পথে পুলিশ চেক পোস্টে তাদের গাড়িটি তল্লাশি করলে ৯৬ বোতল বিয়ার ও ৮ বোতল মদ পাওয়া যায়।

বর্তমানে তামিলনাড়ুর সব জেলাতে মদের দোকান খোলা থাকলেও চেন্নাইয়ে বন্ধ রয়েছে। এ কারণে অনেকেই চেন্নাই থেকে মদ কিনতে অন্য জেলায় যাচ্ছেন।

মদ চোরাচালানের দায়ে এই অভিনেত্রীর গাড়িচালক সেলভাকুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কান্তাপুর থানায় নেওয়া হয়েছে। রামায়া ও তার বোনকেও কিছু সময় থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী সময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে গাড়িতে মদ থাকার বিষয়টি অভিনেত্রী রামায়া কৃষ্ণা জানতেন কিনা তা জানা যায়নি।

ভারতের অন্যতম ব্লকবাস্টার হিট সিনেমা ‘বাহুবলি’। এই সিনেমায় রাজমাতা শিবগামী দেবীর চরিত্রে অভিনয় করেন রামায়া কৃষ্ণা। তার চরিত্রটি ভীষণ দর্শকপ্রিয়তা পায়। এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেন— প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, নাসের প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com