বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

প্রতি ১৯ ম্যাচে একটি শিরোপা জিদানের

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ২৮৭ বার পঠিত

 

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জয়ের পর রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন জিনেদিন জিদান।

কেন? সেই উত্তরে একেক জন বলেছিলেন একেক কথা। কেউ বলেছিলেন, ২০২২ বিশ্বকাপের জন্য কাতার দলের দায়িত্ব নিতে যাবেন ফ্রান্সের সাবেক অধিনায়ক। কেউ কেউ বলেছিলেন, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে যাচ্ছেন জিদান। সেরকম কিছুই হয়নি।

২০১৮ সালে দায়িত্ব ছাড়ার পর ২০১৯ সালের মাঝে পুরোনো ঠিকানায় ফেরেন জিদান। আর ফিরেই জিদান দলকে দিয়েছেন স্প্যানিশ লা লিগার শিরোপা। জিদানের অধীনে এটি রিয়ালের দ্বিতীয় শিরোপা। সব মিলিয়ে ২০৯ ম্যাচে লস ব্লাঙ্কোসদের হয়ে ১১ শিরোপা জিতেছেন জিদান। হিসেব অনুযায়ী প্রতি ১৯ ম্যাচে জিদানের শোকেসে গেছে একটি করে ট্রফি। দুইটি লা লিগা, স্প্যানিশ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছেন জিদান। এছাড়া চ্যাম্পিয়নস লিগের শিরোপা পেয়েছেন টানা তিনবার।

রিয়ালের ইতিহাসের সেরা কোচ মিগুয়েল মুনোজ। ক্লাবের হয়ে ৬০৫ ম্যাচে ১৪ ট্রফি জিতেছেন তিনি। রিয়ালের ইতিহাসের চারজন কোচ ক্লাবের হয়ে খেলোয়াড়ী জীবনে এবং কোচিং ক্যারিয়ারে লা লিগার শিরোপা জিতেছেন। এলিট সেই ক্লাবে আগেই প্রবেশ করেছেন জিদান। এবার তার জায়গা একধাপ উপরে উঠল। জিদান বাদে ক্লাবের হয়ে খেলোয়াড় ও কোচ হিসেবে শিরোপা জিতেছেন মুনোজ, মোয়োলনি ও ডেল বক্স। রিয়ালে খেলা বাদে একমাত্র কোচ হিসেবে লিও বেনহাক্কের লা লিগা শিরোপা পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com