সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর হাইকোর্টে সপ্তাহে ২ দিন বিচারকাজ চলবে ভার্চুয়ালি ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন পিরোজপুর এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা” রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পিরোজপুর শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের একজন নিহত আহত ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

৬০ হাজার কর্মী হাজিদের সেবায় নিয়োজিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ২৮১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: মক্কার আমির প্রিন্স খালিদ আল-ফয়সাল জানিয়েছেন, এবারের হজে প্রায় ৬০ হাজার কর্মী হাজিদের সেবায় নিয়োজিত। তারা সবাই সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সেবা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট।

গতকাল বৃহস্পতিবার এমবিসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স খালিদ জানান, এই ৬০ হাজার কর্মীর ৭০ শতাংশ বিদেশি, যারা ১৬০টি দেশ ও অঞ্চলের নাগরিক। বাকী ৩০ শতাংশ সৌদি স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মী, যারা করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন।

তিনি জানান, হাজিদের জন্য মক্কা ও মসজিদুল হারামের কাছাকাছি কোয়ারেন্টাইন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেখানে হাজিদের জন্য তিন হাজার বেড আছে। প্রয়োজন পড়লে চিকিৎসার জন্য ১৫ হাজার স্বাস্থ্যকর্মীকে কাজে লাগানো যাবে।

চলতি বছর সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হচ্ছে। করোনা সংক্রমণের কারণে এবার কোনো বিদেশিকে হজের অনুমতি দেওয়া হয়নি। সৌদি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, এবার কেবল সৌদি নাগরিকরা হজ করতে পারবেন এবং তাদের সংখ্যা হবে এক থেকে ১০ হাজারের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com