সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

গ্রিস-মিশরের সমুদ্র চুক্তি মূল্যহীন: এরদোয়ান

  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ২৭৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিস এবং মিশরের মধ্যে পূর্ব ভূমধ্যসাগরে নিয়ে যে সমুদ্র চুক্তি হয়েছে তাকে মূল্যহীন বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, এই চুক্তি সত্ত্বেও ওই এলাকায় তার দেশ তেল এবং গ্যাস অনুসন্ধানের কাজ আবার শুরু করবে।

গতকাল শুক্রবার ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদে জুমার নামাজ আদায়ের পর দেয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, মিশর এবং গ্রিস চুক্তি করেছে মূলত লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং তুর্কি সরকার মধ্যকার চুক্তি বানচাল করার লক্ষ্য নিয়ে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের অনুরোধে তুরস্ক ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ আপাতত স্থগিত রেখেছিল কিন্তু এখন তো আবার শুরু করা হবে।

তিনি বলেন, ‘আমি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বলেছি আপনি যদি গ্রিস এবং অন্যদের ওপর বিশ্বাস রাখেন তাহলে রাখতে পারেন কিন্তু আমি তাদের ওপর বিশ্বাস রাখতে পারছি না। অতএব আমি নতুন করে ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করব এবং সেটি খুব শিগগিরই শুরু হবে।’

গত বৃহস্পতিবার মিশর এবং গ্রিসের মধ্যে দ্বিপক্ষীয় একটি সামরিক চুক্তি সই হয়েছে। তুরস্ক বলছে, এই চুক্তির মাধ্যমে মূলত লিবিয়ার তেল এবং গ্যাস সম্পদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মিশরের সঙ্গে গ্রিসের কোন সমুদ্রসীমা নেই তারপরও ওই চুক্তি করা হয়েছে যার কোনো আইনগত ভিত্তি নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com