রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

মেসির বিশেষ ম্যাট্রেস করোনা প্রতিরোধে

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩১১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বে ইতিমধ্যে প্রায় দুই কোটি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ লাখেরও বেশি। খুব স্বাভাবিকভাবে করোনা থেকে মুক্তি পেতে তাই মানুষ খুঁজছেন নানা উপায়।

ফুটবল তারকা লিওনেল মেসিও খুঁজে নিয়েছেন তেমন এক উপায়। তিনি করোনা থেকে রক্ষা পেতে কিনেছেন বিশেষ এক ম্যাট্রেস। স্পেনের একটি কোম্পানি, টেক মুন এই বিশেষ ম্যাট্রেসটি তৈরি করেছে।

মেসি নিজে ব্যবহারের পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ এবং বন্ধু সার্জিও অ্যাগুয়েরোকেও ম্যাট্রেসটি ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন। তাদের সঙ্গে আরও কয়েকজন ফুটবলারও এই ম্যাট্রেসটি নেওয়ার বিষয়ে আগ্রহ জানিয়েছেন। আর এমন তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এক প্রতিবেদনে জানিয়েছে, টেক মুন কোম্পানির বিশেষ এই ম্যাট্রেসটি কিনতে মেসির খরচ পড়েছে মাত্র ১২০০ ইউএস ডলার। যা বাংলাদেশি অর্থমূল্যে এক লাখ টাকার সমান। এই ম্যাট্রেসটির বিশেষত্ব হচ্ছে, এর মধ্যে এমন একধরনের জীবাণুনাশক আছে, যা প্রতি চার ঘণ্টা পরপর ম্যাট্রেসটিকে প্রায় শতভাগ জীবাণুমুক্ত করতে সক্ষম হয়।

কেবল ভাইরাস প্রতিরোধে নয়, ঘুমাতেও সাহায্য করে এই ম্যাট্রেস। বিশেষ একটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে এটি তৈরিতে, যাকে কোম্পানিটি নাম দিয়েছে ‘স্লিপ সিস্টেম’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com