শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন পরিবর্তন আনতে,প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশ এর প্রস্তুতি চলছে জোর কদমে বাগদাদে নতুন করে বিস্ফোরণের শব্দ জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মীর হেলাল দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত।। কোস্ট গার্ডের অভিযানে ১০ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি আটক জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রমনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার পাঁচজনকে সাজা প্রদান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল

স্বেচ্ছাসেবক লীগ শ্রদ্ধা জানান বঙ্গমাতার জন্মদিনে

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩০৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে নেতাকর্মীরা বঙ্গমাতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে বঙ্গমাতার আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে কামরুল হাসান রিপন বলেন, ‘বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণাদানকারী মহামানবী। তিনি শুধু বঙ্গবন্ধুর জীবনসাথীই ছিলেন না, রাজনীতিরও সাথী ছিলেন। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে পরিবার ও দলকে সামলে নেওয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর সব আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা পালন করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com