শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

করোনা কোনো সিজন মানে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৮৪ বার পঠিত

অনলাইন ডেস্ক: মহামারি করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ। করোনাভাইরাসকে রোখার শক্তি নেই কারো। একমাত্র স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার মধ্য দিয়েই কেবল সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

অনেকে মনে করতেন যে একেক সিজন তথা মৌসুমে করোনা হয়তো ভিন্নরকম আচরণ করবে। কিন্তু সোমবার (১০ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে করোনা কোনো সিজন বা মৌসুম মানে না। সুতরাং করোনাভাইরাসের বিরুদ্ধে যে লড়াই সেটা থামানোর সুযোগ নেই। থামালে সেটা হিতে বিপরীত হয়ে দেখা দিতে পারে। খবর আল জাজিরার।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য কার্যক্রমের প্রধান ডাক্তার মাইকেল রায়ান বলেছেন, ‘বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাস কোনো সিজনাল প্যাটার্ন মানছে না। সুতরাং স্বাস্থ্য কর্তৃপক্ষ ও বিভিন্ন দেশের সরকার যদি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ না করে শিথিল করে তাহলে সেটা হবে বুমেরাং সিদ্ধান্ত। এখন পর্যন্ত যেটা পরিস্কার বোঝা যাচ্ছে সেটা হল— ভাইরাসের ওপর চাপ প্রয়োগ করতে হবে। যদি ভাইরাসের ওপর চাপ প্রয়োগ করা ছেড়ে দেন তাহলে সেটা হিতে বিপরীত হবে।’

ইউরোপের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। এক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে আহব্বান জানিয়েছেন ডা. মাইক রায়ান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com