মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটিতে সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ২৮৫ বার পঠিত

অর্থনৈতিক ডেস্ক: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটিতে (এইউবি) ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।

বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, স্বাধীন সার্বভৌম সোনার বাংলার। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন স্বপ্নের সোনার বাংলা গঠনে। কিন্তু হায়নার হাত থেকে তিনি বাঁচতে পারেননি।

তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, জাতির জনকের জীবনী সম্পর্কে জানতে হবে এবং বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সৎ যোগ্য ও মেধাবী মানবসম্পদ তৈরি করছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফারুক আহমেদ। সূচনা বক্তব্যে বঙ্গবন্ধু’র জীবনীর ওপর আলোকপাত করেন এইউবি’র ইংরেজি বিভাগের প্রধান কে এম মনিরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আনিছুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরকার রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শামছুজ্জামান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. জাফর সাদেক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com