রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার ব্যাংকের নতুন সময় ১০টা থেকে ৩টা ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়!

গেইলকে ছাড়াই আজ শুরু হচ্ছে সিপিএল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ২৮২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: ক্রিস গেইলকে ছাড়া যে কোনো ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ অধরা। তার উপস্থিতি বাড়িয়ে দেয় টুর্নামেন্টের আকর্ষণ। অথচ নিজ দেশেই ফ্রাঞ্চাইজি লিগ খেলতে পারছেন না মারকুটে গেইল।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসর মাঠে গড়াচ্ছে আজ। ব্যক্তিগত কারণে গেইল থাকছেন না এবারের আসরে। শুধু গেইল কেন, করোনার কারণে এবার সিপিএলের জৌলুস কমে গেছে অনেকটাই। দর্শকশূন্য স্টেডিয়ামে সিপিএলের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠে চিরচারিত হুই-হুল্লোড়েরও ব্যবস্থা নেই। তবুও স্বস্তি করোনার প্রকোপ কাটিয়ে মাঠে ক্রিকেট ফিরছে।

সিপিএলের সবচেয়ে সফলতম দল ত্রিনবাগো নাইট রাইডার্স। তিনবার শিরোপা জিতেছে তারা। চারবার রানার্সআপ হয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। দু’দলের লড়াই দিয়ে আজ মাঠে গড়াচ্ছে সিপিএল। আজ থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলবে। ৩৩টি ম্যাচসহ দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল অনুষ্ঠিত হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে।

সিপিএলে এবারের আসরে খেলবেন না কোনো বাংলাদেশি ক্রিকেটার। ড্রাফটের বাইরে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানের সিপিএল খেলার প্রস্তাব ছিল। কিন্তু জাতীয় দলের তিন ক্রিকেটারই সিপিএলের অফার ফিরিয়ে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com