বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় নিহত ৭ স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল এডিপির অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাসিক বাজেট পর্যালোচনা সভা চট্টগ্রামে ব্যাংক জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ১ হামের প্রাদুর্ভাব ও নিউমোনিয়াজনিত শিশুমৃত্যু রোধে সঙ্গে কাজ শুরু করেছে আইসিডিডিআরবি নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩৫,০০০ লিটার ফার্নেস অয়েল ও ৯,০০০ লিটার ডিজেল জব্দ

দেশে করোনায় আরও মৃত্যু ৪৬ জনের, শনাক্ত ২২৬৫

  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ২৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৭ জনে।

শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া, নতুন করে ২ হাজার ২৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।

মৃতদের মধ্যে পুরুষ ৩৬ জন, নারী ১০ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৭ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ১ জন, বরিশালে ২ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ০০ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৩৪ শতাংশ।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com