সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান সরকারের যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর উপজেলা এসিল্যান্ড ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক

‘নো-বলে’ আউট ফাওয়াদ, বিতর্ক চরমে

  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩০১ বার পঠিত

 

ক্রীড়া ডেস্ক: ১১ বছর পর টেস্টে প্রত্যাবর্তন। দলে আসার পর থেকেই আলোচনার মধ্যেই আছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান ফাওয়াদ আলম। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে আসলেন, মাত্র এক ইনিংস ব্যাটিং পেলেন। ৪ বলে করলেন শূন্য, আলোচনা বড় সমালোচনায় রূপ নিতে তাই সময় নেয়নি।

এতদিন পর কেন এই ব্যাটসম্যানকে ফেরানো হলো, কেনইবা ইংল্যান্ডের মাটিতে তাকে কঠিন পরীক্ষায় ফেলে দেয়া হলো? তৃতীয় টেস্টে ফাওয়াদকে বাদ দেয়ার জোরালো দাবিও উঠে মাইকেল ভনের মতো কোনো কোনো ক্রিকেট বিশেষজ্ঞের পক্ষ থেকে।

কিন্তু পাকিস্তানের টিম ম্যানেজম্যান্ট অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে হুট করে বাদ দেয়ার মতো সিদ্ধান্ত নেয়নি। সাউদাম্পটনে চলতি টেস্টে ফের তাকে একাদশে রাখা হয়। কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়ার নয় ফাওয়াদের।

এমনিতেই নানামুখী চাপ। এর মধ্যে আবার ভুল সিদ্ধান্তের শিকারও হলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। অথচ ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলার কাজে দারুণভাবেই আজহার আলিকে সঙ্গ দিচ্ছিলেন ফাওয়াদ। পঞ্চম উইকেটে তাদের জুটি থেকে আসে ৪৫ রান।

ফাওয়াদ দাঁতে দাঁত চেপে লড়ছিলেন। ৭৪ বলে ২১ রানের ইনিংসটিতে তিনি মাত্র একটি বাউন্ডারি হাঁকান। ব্যাটে বড় কিছু করার আভাস ছিল। কিন্তু সেটা আর হলো কই? ডম বেসের বলে উইকেটরক্ষক জস বাটলারের ক্যাচ হলেন, যে আউটটিতেও জড়িয়ে ছিল দুর্ভাগ্য।

ফাওয়াদকে যে বলে আউট দেয়া হয়েছে, ক্রিকেটীয় নিয়মে সেটি ছিল একটি নো-বল। সেটা মাঠের কেউই খেয়াল করেননি। পরে রিপ্লেতে দেখা যায়, ডম বেসের ডেলিভারিটা স্ট্যাম্প পার হওয়ার আগেই ভেতরে হাত দিয়ে ফেলেছিলেন জস বাটলার। যেটি কিনা ক্রিকেটের আইনে ২৭.৩ ধারায় ‘নো-বল’ হওয়ার কথা।

কিন্তু আম্পায়ার সেটি খেয়াল করেননি। ফাওয়াদকেও ‘নো-বলে’ আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে। আজহার আলির সঙ্গে তার জুটিটা দাঁড়িয়ে গেলে হয়তো ম্যাচে অন্যরকম অবস্থায় থাকতো পাকিস্তান। আজহার একাই খেলেছেন ১৪১ রানের হার না মানা ইনিংস। কিন্তু তাতেও ফলোঅন এড়াতে পারেনি পাকিস্তান। হারের শঙ্কায় আছে সফরকারিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com