বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সুজনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতীয় সাংবাদিক সংস্থার সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালায় শিক্ষকের মারধরে রক্তাক্ত ২য় শ্রেণির ছাত্রী কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ নৌ পুলিশের অভিযানে আটক ১৬৩ জন কুমিল্লায় খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

রাহাত খানের মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রী ও তথ্যমন্ত্রীর শোক

  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (২৮ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমানের পাঠানো শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মন্ত্রী জানান, রাহাত খান ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান কথাসাহিত্যিক। ছোটগল্প ও উপন্যাস উভয় শাখাতেই তাঁর অবদান উল্লেখযোগ্য। সাংবাদিক হিসেবেও রাহাত খানের অবদান প্রণিধানযোগ্য। তিনি তাঁর সৃজনশীল লেখনীর মাধ্যমে পাঠকসমাজের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

উল্লেখ্য, কথাশিল্পী রাহাত খান (৮০) শুক্রবার আনুমানিক রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেনের নিজ বাসায় অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন।
কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এই বরেণ্য প্রতিভার প্রয়াণে শোকাহত তথ্যমন্ত্রী তার শোকবার্তায় রাহাত খানকে দেশের অনন্য খ্যাতিমান কথাশিল্পী ও সাংবাদিক হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, ছোটগল্প উপন্যাসসহ বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গনে ও ধারাবাহিকভাবে সাংবাদিকতায় তার অবদান স্মরণীয় হয়ে রয়েছে।

মন্ত্রী রাহাত খানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com