শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবের সাথে মিল রেখে বরিশালে ঈদ উদযাপন আইজিপির নামে ভুয়া ফটোকার্ড প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশ সদর দপ্তরের ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন মার্কিন সমর্থিত বিমান হামলায় আতঙ্কিত ইকুয়েডরের সীমান্তবর্তী জনগোষ্ঠী অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত যুদ্ধে বড় সাফল্যের দাবি নেতানিয়াহুর, জবাবে ইসরাইলে ইরানের ব্যাপক হামলা শোলাকিয়ার মুসল্লিদের জন্য থাকছে ঈদ স্পেশাল ট্রেন আজ পবিত্র জুমাতুল বিদা জনতাই সকল ক্ষমতার উৎস এবং জনতা চাইলে আমি জনপ্রতিনিধি দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করব: সিরাজুল ইসলাম সিরাজ রিজভীর অসুস্থতায় নুইয়ে পড়েছে নয়াপল্টন

বৃহস্পতিবার ফিরবেন জেদ্দায় আটকেপড়া প্রবাসীরা

  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭০ বার পঠিত

 

জ্যেষ্ঠ প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) সকালে সৌদি আরবের জেদ্দায় আটকেপড়া প্রবাসীরা দেশে ফিরবেন।

তাদের ফেরাতে বিমানের একটি ফ্লাইট আজ বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ফ্লাইটটি আগামীকাল সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, করোনায় আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে জেদ্দা থেকে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তিনি আরও বলেন, ফ্লাইটটি কার্গো হিসেবে যাবে, যাত্রী নিয়ে ফিরে আসবে। তবে কতজন যাত্রী ফিরে আসবেন, তা এখনো জানা যায়নি।

গত ২৭ আগস্ট বিশেষ ফ্লাইটটির ঘোষণা দেয় বিমান। দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটের নির্ধারিত লিংকে নিবন্ধন করেন।

বিমান সূত্র জানায়, আটকেপড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে আরও একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান। এছাড়া আগামী ৮ সেপ্টেম্বর রিয়াদ থেকে এবং ১০ সেপ্টেম্বর দাম্মাম থেকে বিশেষ ফ্লাইটে আটকেপড়া প্রবাসীদের দেশে ফেরাবে বিমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com