সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

রাজধানীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের আঘাতে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৮ বার পঠিত

মিরপুরের লালকুঠি এলাকায় কিশোর গ্যাংয়ের অস্ত্রের আঘাতে গুরুতর আহত ইলেকট্রিশিয়ান শুভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যু হয় শুভর।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ১৫ই সেপ্টেম্বর রাত ন’টায় রিকশায় করে কাউন্দিয়া বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন শুভ। রাত ৯টায় লালকুঠি তিনতলা মসজিদের বাজারের পেছনে অতুলের নেতৃত্বে প্রদীপের কিশোর গ্যাং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শুভকে। মাদক ব্যবসায় প্রদীপ অতুলকে সহযোগীতা না করায় এমন হত্যা দাবি শুভ’র পরিবারের।

অভিযুক্তদের বিরুদ্ধে মামলা থাকলেও পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করে শুভ’র পরিবার আরো জানায়, এর আগেও মাদক ব্যবসায় নিজেদের পক্ষে কাজ করতে শুভকে হামলা করা হয়েছিলো। গ্যাং এর নেতা জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্রসমাজের নেতা ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অপকর্ম চালিয়ে আসছিলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com