সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

কক্সবাজারে এসপি মো. হাসানুজ্জামান করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ২৬৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: কক্সবাজারে নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

শনিবার (০৩ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন গন্যমাধ্যমকে বলেন, শুক্রবার (০২ অক্টোবর) তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর তাকে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই কক্সবাজার মেরিন ড্রাইভে পুলিশ চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে হত্যার পর কক্সবাজারের পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হয়। তারই অংশ হিসেবে সেখানকার সবগুলো থানা, ফাঁড়ি ও ইউনিটের দায়িত্ব কর্মকর্তাদের বদলি করা হয়। সাবেক এসপি এ বি এম মাসুদ আলমের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। গত ১৬ সেপ্টেম্বর মাসুদ আলমকে বদলি করে তার জায়গায় স্থলাভিষিক্ত করা হয় নতুন পুলিশ সুপার হাসানুজ্জামানকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com