শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী

রাজধানীতে বাসায় ডেকে নিয়ে যমজ শিশুকে ধর্ষণ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২৮৭ বার পঠিত

রাজধানীতে ১১ বছর বয়সী যমজ দুই বোনকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেছে তাদের নিকটাত্মীয় মো. ফরহাদ (২৩)। বুধবার দুপুরে মুগদার একটি ভবনের ৩ তলায় এ ঘটনা ঘটে।

রোববার বিকালে মুগদা থানা পুলিশ ধর্ষণের শিকার দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। ফরহাদ পলাতক।

রোববার বিকালে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা গণমাধ্যমকে বলেন, ঘটনা বুধবারের। রোববার বেলা সাড়ে ৩টার দিকে ফরহাদকে আসামি করে মামলা করা হয়েছে।

ধর্ষিতাদের ঢাকা মেডিকেলের ওসিসিতে পাঠানো হয়েছে। ধর্ষককে ধরতে অভিযান চলছে। ওসি প্রলয় কুমার সাহা বলেন, শিশু দুটির বাসা এবং ধর্ষকের বাসা রাস্তার এপার-ওপার। ঘটনার দিন ফরহাদ ওই দুই শিশুকে মিথ্যা বলে কৌশলে তাদের দু’জনকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়।

তখন ফরহাদের বাসায় অন্য কেউ ছিল না। এই সুযোগে এক বোনকে গামছা দিয়ে বেঁধে অন্যজনকে ধর্ষণ করে। পরে তাকে বেঁধে ফরহাদ দ্বিতীয় বোনকে ধর্ষণ করে।

তাদের হাসপাতালে নিয়ে যাওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল করিম জানান, বুধবার দুপুরে ঘটনা জানাজানি হলে শিশুদের খালা বাদী হয়ে থানায় মামলা করেন। ফরহাদ মুগদা এলাকায় একটি মাছের আড়তে কাজ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com