সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার বিক্রয় দোরাইস্বামীর সাক্ষাৎ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২২০ বার পঠিত

নিউজ ডেস্ক : রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রয় দোরাইস্বামী সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার (২৪ জুন) রেলভবনে মন্ত্রীর নিজ দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়েতে ভারতীয় অর্থায়নের (এল‌ওসি) অধীনে চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যেসব প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হচ্ছে- খুলনা-মোংলা নতুন রেললাইন নির্মাণ, ঢাকা-টঙ্গী ৩য়‌ ও ৪র্থ রেলপথ নির্মাণ প্রকল্প, টঙ্গী-জয়দেবপুর ডাবল লাইন নির্মাণ প্রকল্প। এছাড়াও বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেল লাইন নির্মাণ, সৈয়দপুরে ভারতীয় অর্থায়নে একটি নতুন কোচ নির্মাণ কারখানা বিষয়ক আলোচনা হয়।

পণ্য পরিবহনের সুবিধার জন্য সিরাজগঞ্জে একটি অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল (আইসিডি) নির্মাণের বিষয়েও আলোচনা করা হয়। এই প্রকল্পের কাজের অগ্রগতিসহ আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

রেলপথমন্ত্রী এ সময় পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণে বিষয় তুলে ধরে বলেন, বাংলাবান্ধা পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভারতীয় অংশে নিউ জলপাইগুড়িতে সংযোগ প্রদানের জন্য তিনটি রুট নির্বাচন করা হয়েছে। ভারতীয় পক্ষের সম্মতিতে সেই অনুযায়ী কাজ শুরু করা হবে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন ভারতীয় হাইকমিশনার।

মন্ত্রী এ সময় রেলের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ভারতের হাইকমিশনারকে অবহিত করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উভয় অঞ্চলে ৫২টি স্টেশন আধুনিকায়ন ও সংস্কার করা হচ্ছে। স্টেশনগুলোর প্লাটফর্ম উচু করা হচ্ছে। এছাড়া ভারতের ক্যাটারিং সার্ভিসের আদলে বাংলাদেশেও ক্যাটারিং সার্ভিস এবং ট্রেনিং একাডেমিকে আধুনিক ও উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com