সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান : জিএম কাদের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘লকডাউনের কারণে যদি একটি শিশুও ক্ষুধার জ্বালায় কাঁদে এবং একটি মানুষও না খেয়ে থাকে, তা হবে বেদনাদায়ক। অভুক্ত থেকে কেউ যদি মারা যায় তা হবে জাতির জন্য কলঙ্কজনক। কর্মহীন মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারিভাবেই।

দুঃসময়ে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বিত্তবানদের করোনাকালে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জিএম কাদের।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের আদর্শ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে ছিলেন। আপনারা ক্ষুধার্ত মানুষকে সর্বাত্মক সহায়তা করতে সচেষ্ট থাকুন।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘গণমাধ্যমের তথ্য অনুযায়ী করোনাকালে নতুন করে আড়াই কোটি মানুষ দরিদ্র হয়েছে। আগে থেকে আরও কয়েক কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে। তাই দেশে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেড়েছে। এমন বাস্তবতায় লকডাউনে কর্মহীনদের পরিবারে খাদ্যের অভাব ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com