মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন মিরপুরে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

হেডফোন ব্যবহারে বাড়ছে স্মৃতিভ্রংশের আশঙ্কাও

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৬৪ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহারের জন্য এখন হেডফোন বেশ দরকারি। কিন্তু দীর্ঘক্ষণ কানে হেডফোন দিয়ে রাখলে কানের অনেক ক্ষতি হয়। এ বিষয়টি হয়তো অনেকেরই অজানা। তারা জেনে নিই দীর্ঘক্ষণ কানে হেডফোন দিয়ে থাকলে যেসব সমস্যা হতে পারে।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, টানা এক ঘণ্টার বেশি কেউ যদি কানে হেডফোন গুঁজে রাখেন, তবে তার শ্রবণক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে।

অন্যের সঙ্গে হেডফোন শেয়ার করাটাও খুব একটা সুবিধার কাজ নয়। এর ফলে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে সহজে ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন একজনের থেকে অন্যজনের দিকে ছড়াতে পারে।

এনআইএইচএল বা নয়েজ ইনডিউসড হিয়ারিং লস সূত্র অনুযায়ী, সর্বোচ্চ শব্দমাত্রার ৬০ শতাংশের বেশি ভলিউম বাড়ানো কখনোই উচিত নয়।

দীর্ঘ সময় হেডফোন পরে থাকলে কানের গহ্বরের ভিতরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কানের ভিতরে ঘাম জমতে থাকে। এর থেকে ব্লাকহেড বা অ্যাকনে জন্মায়।

দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহার করা থেকে ভার্টিগোর মতো সমস্যাও দেখা যেতে পারে। প্রায়শই বেশিক্ষণ হেডফোন ব্যবহার করলে বমিবমি ভাব, মাথা ঘোরা বা ঝিমঝিম ভাব অনুভূত হয়। এগুলি সবই ভার্টিগোর প্রাথমিক উপসর্গ।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন ২০১৮ সালে একটি গবেষণা করে দেখেছে, ব্লু-টুথ হেডফোন ব্যবহার করলে শরীরে রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশনের প্রভাব পড়ে। যা খুবই ক্ষতিকারক।

গাড়ি চালানোর সময়ে, বা রাস্তায় চলাকালীন বেশি ভলিউমে হেডফোনে গান শোনা উচিত নয়। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বাড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com