সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা পোশাকে রাইমা সেন

  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২২৩ বার পঠিত

বিনোদন ডেস্ক : ফের খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন ভারতীয় অভিনেত্রী রাইমা সেন। ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করা ছবিতে তার পরনে ছিল নীল জ্যাকেট।

তার চাহনির মিল রয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের। আর হাসিতে মা মুনমুন সেনের প্রতিচ্ছবি। আর প্রতিভার জোরেই ভারতীয় সিনেমা জগতে শক্ত অবস্থান গড়ে নিয়েছেন।

২০২০ সালে সৃজিত মুখার্জী পরিচালিত ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে দেখা গিয়েছিল রাইমাকে। তারপর থেকে ওয়েব প্ল্যাটফর্মেই বেশি দেখা গিয়েছে তাকে। কিছুদিন আগে হইচই প্ল্যাটফর্মের ‘হ্যালো’ সিরিজের তৃতীয় মৌসুমে নজর কাড়েন তিনি। তারপরই আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য লাস্ট আওয়ার’। সেখানে ‘নিমা’ চরিত্রে অভিনয় করেন রাইমা। জিফাইভ প্ল্যাটফর্মের ‘ব্ল্যাক উইডোজ’ সিরিজে হয়েছিলেন ইনায়া ঠাকুর।

আর এখন খোলামেলা ফটোশুট করছেন রাইমা। তার নজরকাড়া ছবিগুলো তুলেছেন ভারতের বিখ্যাত ফটোগ্রাফার তথাগত ঘোষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com