শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৩৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার লক্ষণগুলো তীব্র নয়। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সাজিদ জাভিদ জানিয়েছেন, তিনি করোনার টিকার দুই ডোজই নিয়েছিলেন। শুক্রবার কিছুটা অসুস্থ বোধ করায় তার স্বাস্থ্য পরীক্ষা হয়। ওই সময় রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, পিসিআর টেস্টের ফলাফল হাতে আসার আগ পর্যন্ত তিনি আইসোলেশনে রয়েছেন।

শুক্রবার যুক্তরাজ্যে ৫০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মধ্য জানুয়ারির পর দেশটিতে এটাই এক দিনে সর্বোচ্চ সংক্রমণ।

টুইটারে পোস্ট করা এক ভিডিওতে সাজিদ জাভিদ বলেছেন, ‘গত রাতে আমি কিছুটা অসুস্থ বোধ করায় সকালে ধারাবাহিক স্বাস্থ্য পরীক্ষা করি এবং এতে ফলাফল পজিটিভ আসে। পিসিআর টেস্টের ফলাফল পাওয়ার আগ পর্যন্ত আমি পরিবারের সঙ্গে আইসোলেশনে রয়েছি।’

তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ যে দুটি টিকাই আমি পেয়েছি এবং এখনও আমার লক্ষণগুলো হালকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com