বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মরহুম মঞ্জুরুল আলম মজনু ছিলেন : পরিশ্রম, মেধা, সাহসী ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত উলিপুরে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইনের উপছে পড়া ভীড় ভোগান্তিতে মোটরবাইক চালক নওগাঁয় আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন – জেলা প্রশাসক আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন রাজশাহীতে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ বরিশালে চরমোনাই ঘাটে লঞ্চডুবি কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত

করোনায় একদিনে ১৯৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৯ হাজার ৪৬ জন।

২৩ জুলাই সকাল ৮টা থেকে ২৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৬ হাজার ৭৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন।

শনিবার (২৪ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৫৫ শতাংশ। সুস্থতার হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৬৮ জন, চট্টগ্রাম বিভাগের ৩৬ জন, রাজশাহী বিভাগের ১৮ জন, খুলনা বিভাগের ৪১ জন, বরিশাল বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ১ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ১০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com