সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ফরম পূরণে অতিরিক্ত ফি বন্ধে এবার ভিন্ন কৌশল

  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার ফরমপূরণে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে ভিন্ন কৌশল অবলম্বন করা হবে। এবার একটি সফটওয়্যারের মাধ্যমে এটি বন্ধ করতে চায় শিক্ষা বোর্ডগুলো। এর মাধ্যমে অতিরিক্ত অর্থ নিলে সহজেই শনাক্ত হবে। ইতোমধ্যে এই সফটওয়্যার তৈরি করা হয়েছে। বর্তমানে এটি কার্যকর করার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানান, আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফরম পূরণ হবে এই সফটওয়্যারের মাধ্যমে। সংশ্লিষ্ট কলেজ এ সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষার্থী বা তার অভিভাবকের সচল একটি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের কাজ শুরু করবে। প্রতিষ্ঠান, বোর্ড ফি ও কেন্দ্র ফি সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে সেট করা থাকবে। পরীক্ষার্থীর কাছে কত টাকা পাওনা, কলেজ শুধু সফটওয়্যারে সেই টাকার পরিমাণ অ্যান্ট্রি করবে। তারপর পরীক্ষার্থী বা অভিভাবকের নিবন্ধিত ফোন নম্বরে চলে যাবে একটি এসএমএস, যাতে টাকার পরিমাণ উল্লেখ থাকবে।
কোনো পরীক্ষার্থী যদি মনে করে, তার কাছে অতিরিক্ত অর্থ চাওয়া হয়েছে, সেক্ষেত্রে সে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারবে। সেখানে সমাধান না পেলে বোর্ডের কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ জানাতে পারবে। তাৎক্ষণিক তা যাচাই-বাছাই করবে বোর্ড। প্রমাণ পেলে অভিযুক্ত প্রতিষ্ঠানের ফরম পূরণের প্যানেল তাৎক্ষণিক বন্ধ করে আইনানুগ ব্যবস্থা নেবে বোর্ড।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার জন্য ফরম পূরণ বাবদ নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় না করতে প্রতিবছর বিজ্ঞপ্তি বা সতর্কতা জারি করা হলেও তা বন্ধ হচ্ছে না। নানা খাত দেখিয়ে অর্থ আদায় করা হয়ে থাকে। এ কারণে আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘ফরম পূরণ হয়ে গেলে শিক্ষার্থীরা একটি নিশ্চিতকরণ এসএমএস পাবে। তাতে সে দেখতে পারবে, কোন খাতে কত টাকা ফি আর প্রতিষ্ঠান কত টাকা নিয়েছে। কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে তার তথ্য দাখিল করে অভিযোগ দিতে পারবে। তার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।’

অভিযোগ দেয়া যাবে যেখানে : এইচএসসির ফরম পূরণ সংক্রান্ত কোনো সমস্যা বা অতিরিক্ত অর্থ আদায় করলে ঢাকা শিক্ষাবোর্ডের কন্ট্রোল রুমের নিম্নোক্ত ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো- ০২-৯৬৬৯৮১৫, ০২-৫৬৬১১০১৮১, ০২-৫৮৬১০২৪৮, ০১৬১০৭১১৩০৭, ০১৬২৫৬৩৮৫০৮, ০১৭২২৭৯৭৯৬৩।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com