সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

শেয়ার বাজারে ‘কারিনা’

  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৯২ বার পঠিত

কারিনা কাপুরের হাতে ছবি নেই। ছবি নেই বলাটা হয়ত ভুল। কারণ এখন ছবিতে তার মনোযোগ নেই। সংসার আর সন্তান লালনেই ব্যস্ত। এর মাঝে নিজের একটি টকশো সঞ্চালনাও করেছিলেন। তবে এক বিখ্যাত প্রযোজকের পরামর্শে শেয়ার ব্যবসায় নাম লিখিয়েছেন কারিনা কাপুর।

বিষয়টির সত্যতা এখনও প্রমাণসহ মেলেনি। তবে যার পরামর্শে কারিনা শেয়ার ব্যবসায় মনোনিবেশ করেছেন তিনি হলেন রাকেশ ঝুনঝুনওয়ালা।

একাধিক বলিউড ছবির প্রযোজক ছিলেন রাকেশ। তার ঝুলিতে ‘ইংলিশ ভিংলিশ’, ‘কি এ্যান্ড কা’, ‘শমিতাভ’-এর মতো ছবি। তিনি নাকি অভিনেতাদের বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ দিতেও ভালবাসতেন। কারিনার সাথে এ নিয়ে কথাও হয়েছে। এর আগে প্রিয়াঙ্কা চোপড়াকেও তিনি শেয়ার ব্যবসায় টাকা লগ্নি করার পরামর্শ দিয়েছিলেন।

এক সংবাদ সংস্থা সূত্রে খবর, করিনাকে তিনি বলেছিলেন, ‘সঞ্চয়ের জন্য শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করা অত্যন্ত প্রয়োজন। আমি আপনাকে বলব রোজগারের অনেকটা অংশ শেয়ার বাজারে বিনিয়োগ করুন আপনারই লাভ হবে।’

রাকেশের স্টেটমেন্ট অনুযায়ী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও তার পরামর্শ নিয়েছিলেন। শেয়ার বাজারে সফল হওয়ার মন্ত্র প্রিয়াঙ্কাকে দিয়েছিলেন রাকেশ। তবে এখন শোনা যাচ্ছে রাকেশের পরামর্শেই শেয়ার বাজারে কারিনা তার গচ্ছিত টাকা লগ্নি করছেন।’

তাই এই ব্যাপারে সাংবাদিকরা কারিনাকে প্রশ্ন করলেই এড়িয়ে যাচ্ছেন বারবার। বলছেন সময় এলে বলবো!’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com