সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

প্রস্রাবে জ্বালাপোড়া, রয়েছে ঘরোয়া সমাধান

  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২১৩ বার পঠিত

ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে প্রস্রাবের পুরো প্রক্রিয়াতে সমস্যা তৈরি হয়। ফলে সৃষ্টি হয় জ্বালা, যন্ত্রণা। এই সমস্যা পুরুষের চেয়ে নারীদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তবে সতর্ক থাকতে হবে উভয়কেই। তাই প্রস্রাবে জ্বালাপোড়া দেখা দিলে দ্রুত ঘরোয়া উপায়ে সমাধান করতে হবে।

চলুন জেনে নেয়া যাক সেই উপায়…

>পানি পান করুন

গবেষণায় দেখা গেছে, নিয়ম মেনে পানি পান না করলে প্রস্রাবে জ্বালাপোড়া তৈরি হয়। অনেকের অভ্যাস আছে পানি কম পান করার। তাদের এই সমস্যা হতে পারে। পানি কম পান করলে প্রস্রাবও কম হয় বা হতে চায় না। তখন মূত্রনালিতে জীবাণু বংশবিস্তারের সময় পেয়ে যায়। এদিকে পর্যাপ্ত পানি পান করলে প্রস্রাবের সঙ্গে জীবাণুও বের হয়ে যায়। তাই দিনে দুই-তিন লিটার পানি পান করুন।

> লেবুপানি পান করুন

শরীরের জন্য লেবুর রস মিশ্রিত পানি পান করা ভালো। প্রস্রাবের জ্বালাপোড়ার সমস্যায় লেবুপানি পান করলে অনেকটা উপকার পাবেন। প্রতিদিন সকালে উঠে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে নিন। গ্লাসে এক চা চামচ মিশিয়ে নিলেই যথেষ্ট। এভাবে কয়েক দিন পান করলেই সমস্যা কমে আসবে। এর কারণ লেবুর রসে আছে ভিটামিন সি। এটি সব ধরনের সংক্রমণ প্রতিরোধে কাজ করে। সঙ্গে এটি অ্যান্টিঅক্সিডেন্টেও ভরা।

> ডাবের পানি পান করুন

ডাবের পানি নানাভাবে আমাদের শরীরের উপকার করে। বিশেষ করে প্রস্রাবে জ্বালাপোড়া দূর করতে এটি খুব ভালো কাজ করে। ডাবের পানি পান করলে তার মাধ্যমে শরীরে অনেকটা ইলেক্ট্রোলাইট প্রবেশ করে। আমাদের শরীর ঠান্ডা রাখে এই উপাদান। সঙ্গে রাখে সুস্থও। তাই নিয়মিত ডাবের পানি পান করুন।

তবে ঘরোয়া উপায় মেনে চলার পরও যদি প্রস্রাবে জ্বালাপোড়া না কমলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com