সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

সিলেটে ঢাবি শিক্ষার্থীদের বাসে আগুন

  • আপডেট টাইম : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭০ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিয়ে সিলেটে শিক্ষা সফরে আসা বিআরটিসি পরিবহনের একটি বাস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সিলেট ওসমানী বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজ এলাকায় বাসটি আগুনে পুড়ে যায়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রথমে বাসটি থেকে পোড়া দুর্গন্ধ পেয়ে চালক ঢাবি শিক্ষার্থীদের নামিয়ে দেন। তারা নেমে যাওয়ার পরই বাসে আগুন ধরে যায়। এখন পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি আগুনে পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে সিলেটে কর্মবিরতি চলছে। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবহন শ্রমিকদের সঙ্গে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বৈঠক চলছিল। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মবিরতি পালনকারীরা বাসে আগুন দিয়েছে মর্মে প্রচার হলেও পুলিশ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন লেগেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com