সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

লোভনীয় স্বাদে স্পেশাল ফুলকপি ভর্তা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮৮ বার পঠিত

বাজারে এখন ফুলকপি পাওয়া যায়। এই ফুলকপি আমরা বিভিন্ন ভাবে রান্না করে তো প্রায়ই খাওয়া হয়। এবার স্বাদে পরিবর্তন আনতে বানিয়ে ফেলুন মজাদার ভর্তা। খুব সহজেই তৈরি করা যায় ফুলকপি ভর্তা। গরম ভাতের সঙ্গে দারুণ সুস্বাদু এই আইটেমটি। চলুন তবে জেনে নেয়া যাক ফুলকপি ভর্তার রেসিপিটি-

উপকরণ: ফুলকপি অর্ধেকটি, রসুন পাঁচ কোয়া, শুকনা মরিচ কয়কেটি, পেঁয়াজ কুঁচি একটি, ধনিয়া পাতা কুঁচি দুই টেবিল চামচ, সরিষার তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো,

প্রণালী: ফুলকপির ফুলগুলো কেটে নিন। ডাঁটা রাখবেন না। একটি হাঁড়িতে অল্প লবণ আর হলুদ মিশিয়ে পানিতে সেদ্ধ করে নিন ফুলগুলো। প্যানে সামান্য সরিষার তেল গরম করে রসুনের কোয়াগুলো ভেজে নিন। কালো পোড়া দাগ হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। একই তেলে শুকনা মরিচ ভেজে নিন মচমচে করে। রসুন ও শুকনা মরিচ ডলে নিন লবণ দিয়ে। এবার পেঁয়াজ ও ধনিয়া পাতা কুঁচি মিশিয়ে নিন। সেদ্ধ ফুলকপি ভর্তা করে ভালো করে মেখে নিন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com