সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

মার্কিন ভূখণ্ডে চীনা গোয়েন্দা বেলুন, নজর রাখছে পেন্টাগন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

মার্কিন ভূখণ্ডে অনুপ্রবেশ করা চীনা একটি গোয়েন্দা বেলুনের ওপর নজর রাখছে দেশটির প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। তবে জননিরাপত্তা বিবেচনায় সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বেলুনটির সর্বশেষ অবস্থান ছিল মন্টানায়। এর ওপর নজর রাখতে এবং এর গতিপথ ট্র্যাক করতে একাধিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। কখনো মানুষবাহী যুদ্ধবিমান, আবার কখনো মানুষবিহীন ড্রোন ব্যবহার করা হচ্ছে। বেশ উঁচু দিয়েই বেলুনটি উড়ে যাচ্ছে। নিরাপত্তার কারণে গত বুধবার (১ ফেব্রুয়ারি) মন্টানার বিলিংস লোগান বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করা হয়।

পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ‘বেলুনটি বর্তমানে বাণিজ্যিক বিমান চলাচল রুটের অনেক ওপর দিয়ে ভ্রমণ করছে। মাটিতে থাকা মানুষ বা স্থাপনার জন্য এটি সামরিক বা শারীরিক কোন হুমকিও সৃষ্টি করছে না। গত কয়েক বছরে এ ধরনের আরো বেলুন দেখা গেছে।’

পেন্টাগনের দাবি, একবার এমন একটি বেলুন শনাক্ত হওয়ার পর মার্কিন সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে, যাতে কোনো সংবেদনশীল তথ্য এটি সংগ্রহ করেত না পারে।

পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, তারা খুবই আত্মবিশ্বাসী যে, এটি চীনা বেলুন। পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্টে জো বাইডেনকে অবহিত করা হয়েছে। তিনি সামরিক উপায়ে বিষয়টি নিষ্পত্তির জন্য বলেছিলেন। কিন্তু গুলি করে মাটিতে ফেলা হলে ধ্বংসাবশেষ যেখানে পতিত হবে, সেখানে ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com