সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

বিভিন্ন জেলায় প্রাইভেটকারে ঘুরে ডাকাতি করতেন তারা

  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

নোয়াখালীতে চার আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আগ্নেয়াস্ত্র ও প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ডাকাতরা নোয়াখালীসহ বিভিন্ন জেলায় প্রাইভেটকারে ঘুরে ঘুরে ডাকাতি করতেন।

মঙ্গলবার বিকেলে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে জেলা শহরের চুল্লার চা দোকান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

কারাগারে পাঠানো ডাকাতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার থানার ধামতি গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে মো. মানিক (৩০), চান্দিনা থানার বাতাঘাসি দক্ষিণ পাড়ার মো. ইউনুছের ছেলে মো. ইসমাইল (২৮), দাউদকান্দি থানার বেকিনগর গ্রামের মো. বেলালের ছেলে মো. রুবেল (২৬) ও মারুকা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো. নাজমুল (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা শহরের মাইজদীর চুল্লার চা দোকান এলাকার নাহার ভবনের সামনে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় আরো বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যান। ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাইপ রেঞ্জ, একটি দেশীয় এলজি, একটি লোহার তৈরি ছুরি, একটি লোহার তৈরি রামদা, একটি স্টিলের পাত ও একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় আমরা চার ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা বিভিন্ন জেলায় প্রাইভেটকারে ঘুরে ঘুরে ডাকাতি করতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com