বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সংবাদকর্মীদের সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: আলমগীর হোসেন চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ক্যজাই মারমা’র ৩০তম শহীদ বার্ষিকীতে পিসিপি’র প্রদীপ প্রজ্বলন গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ ​ পিরোজপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীর কারাদণ্ড সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে রাজবাড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও

রাজস্ব আহরণ ৬ গুণ বেড়েছে: অর্থমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত ১৪ বছরে রাজস্ব আহরণের পরিমাণ ৬ গুণ বেড়ে এখন ৩ লাখ ৩৫ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে আয়কর বিল-২০২৩ পাসের জন্য তোলা হলে বিরোধী দলের সদস্যদের জনমত যাচাই প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এ কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী বলেন, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ সংশোধন করে এই বিলটি আনা হয়েছে। এতে যারা আয়কর দেন তারাসহ সংশ্লিষ্টরা উপকৃত হবেন। প্রধানমন্ত্রী বারবার বলে আসছেন আমাদের কর-রাজস্ব বাড়াতে হবে। তবে কারো ওপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। আমরা কাজটি করার জন্যই আইনটি নিয়ে এসেছি।

তিনি আরো বলেন, আমরা ২০০৯ সালে যখন দায়িত্ব নিই, তখন বছরে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ৫৯ হাজার কোটি টাকা। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, গত ১৪ বছরে আমাদের রাজস্ব আহরণ ৬ গুণ বেড়ে ৩ লাখ ৩৫ হাজার কোটি টাকা হয়েছে। আরো অনেক কিছু রয়ে গেছে। আমরা করের সীমানা বাড়াতে পারি। এই বছর শেষে দেখতে পাবেন, কী কী অর্জন করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com