শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ব্যাটিং ব্যর্থতায় হেরে যা বললেন সাকিব

  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। এ ম্যাচে স্বাগতিক শ্রীংকার কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। অবশ্য নিজেদের ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলংকা। যেখানে ৪২.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৪ রান করে টাইগাররা। সাকিবদের জয়ের জন্য যা মোটেও যথেষ্ট ছিল না। স্বাভাবিকভাবেই লংকানদের কাছে পাত্তাই পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন টাইগার শিবিরে অভিষেক হয় তরুন তানজিদ হাসান তামিমের। তবে অভিষেক রাঙাতে ব্যর্থ হয়েছেন তিনি। দুই বল মোকাবিলা করে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। ওপেনিংয়ে নামা তার সঙ্গী নাঈম শেখও পাননি বলার মতো রান। একই পথে হেঁটেছেন অধিনায়ক সাকিবও, করেছেন মোটে ৫ রান। শেষদিকে মিরাজ, মাহেদী, তাসকিন ও মুস্তাফিজরাও ছিলেন নিস্তেজ।

যে কারণে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাটিং নিয়ে আক্ষেপ ঝরেছে সাকিবের নিজের এবং দলের ব্যাটিং নিয়ে। জানিয়েছেন তার দায়িত্ব নেয়ার কথাও।

সাকিব আল হাসান বলেন, ‘রান পর্যাপ্ত ছিল না। এটি ৩০০ রান করার মতো উইকেট নয়। তবে আমাদের ২২০-২৩০ রান করা দরকার ছিল। ব্যাটিংয়ে দায়িত্ব নিতে হবে। আমি তা করতে পারিনি। আমরা ব্যাটিংয়ে ভালো করিনি।’

বাংলাদেশ দলপতি বলেন, ‘সামনে বড় ম্যাচ আছে আমাদের। যখন দেখা গেল তারা ৩০ রানে ৩ উইকেট হারিয়েছে তখন আমাদের আরো কিছু উইকেট দরকার ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা তা নিতে পারিনি। বোলাররা চেষ্টা করেছে কিন্তু আমাদের বোর্ডে পর্যাপ্ত রান ছিল না।’

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের ৩৬ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ম্যাচ শেষে অবশ্য সেই কারণও খোলাসা করেছেন সাকিব। বলেন, ‘শুরুর দিকে কিছুটা নার্ভাসনেস ছিল, শুরুতে আমাদের মধ্যে কিছুটা নার্ভাসনেস ছিল কিন্তু ২০ ওভারের দিকে ব্যাটিং করা সহজতর মনে হয়েছে। অনেকের জন্যই বিদেশে এটি প্রথম এশিয়া কাপ ছিল।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com